খেলা

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন এমন হবে, কারা কারা জায়গা পাবেন

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের পরাজয় ভুলে আজ রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রিত বুমরাহর মতো তারকা খেলোয়াড়দের। তাদের স্থানে ইতিমধ্য ভারতীয় স্কোয়াডে একাধিক নতুন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, রোহিত শর্মা অনেক নতুন খেলোয়াড়ের আজ সেরা একাদশে প্রবেশ করাতে পারেন। এদিকে অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে এটাই হবে রোহিত শর্মার প্রথম ম্যাচ।

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। তবে এখন তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন। আপনাদের জানিয়ে রাখি, চোটের কারণে কে এল রাহুল চলতি সফরে অনুপস্থিত রয়েছেন। মনে করা হচ্ছে, এই কারণে রোহিতের সঙ্গে ঈশান কিষানের ওপেনিং করতে পারেন। আয়ারল্যান্ড সফরে দূর্দান্ত সেঞ্চুরি করা দীপক হুডাকে সুযোগ দেওয়া যেতে পারে তৃতীয় ব্যাটিং বিকল্প হিসেবে।

মিডল অর্ডারে চার নম্বরে সুযোগ পেতে পারেন সদ্য দলে ফেরা সূর্যকুমার যাদব। পঞ্চম নম্বরে জায়গা পেতে পারেন ভারতের উইকেট রক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন। মনে করা হচ্ছ, আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে দেখা যাবে দূর্দান্ত ফর্মে থাকা দিনেশ কার্তিককে। কার্তিক কিছুদিন ধরে টিম ইন্ডিয়ার সেরা ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন।

আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের পিচ সবসময়ই পেস বোলারদের জন্য সহায়ক। সেই দিকে দৃষ্টি রেখে মনে করা হচ্ছে আজকের ম্যাচে ভুবনেশ্বর কুমার, হার্সেল প্যাটেল এবং ওমরান মালিক মাঠে নামতে পারেন। একই সঙ্গে স্পিনের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহালকে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেতে পারেন হার্দিক পান্ডিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, হার্সেল প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026