পলিটিক্স

নেগেটিভ কমেন্ট নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? মহুয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কাজ করতে গেলে কোন কোন সময় ভুল হতেই পারে। যে কাজ করবে তারই ভুল হবে। সমালোচকদের কথার সমস্ত জবাব দিয়ে এবারে মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, “একটা নেগেটিভ কথা নিয়ে কিভাবে বিতর্ক করা যায় সেটা সবাই জানেন। কিন্তু কেউ সৃজনশীলতার দিকে গুরুত্ব দিচ্ছেন না।” অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, বিতর্ক বলে আদতে মহুয়া মৈত্রের মন্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালী পূজার রীতি নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাতে সমালোচনার ঝড় উঠেছিল সারা ভারতে। আর এবারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতেই মুখ খুলে মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন।

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করেছেন। বক্তব্যের শুরুতে তিনি উল্লেখ করেছেন, এরকম নেতিবাচক মন্তব্য নিয়ে এত বেশি মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। তার কথায়, “কাজ করতে গেলে ভুল হতেই পারে। রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেই বলেছেন। ভুল করার অধিকার মানুষের আছে। যে ভুল করে না, তারমানে সে কিন্তু কোন কাজ করে না। তবে হ্যাঁ ইচ্ছাকৃত কোন ভুল হলে, সেটা অবশ্যই ক্ষমার অযোগ্য। তবে অনিচ্ছাকৃত ভুল হলে সেটা শুধরে নেওয়ার জায়গা থাকে।”

যদিও দলের তরফে মহুয়ার মন্তব্যকে তেমনভাবে সমর্থন করা হয়নি। এদিন মমতা সমস্ত সমালোচকদের জবাব দিয়ে বলতে চেয়েছেন, কেউ যদি পুরোটা না জানেন তাহলে সমালোচনা করতে আসবেন না। পুরোটা জেনে নিয়ে তারপর এই সমালোচনা করতে আসবেন। তবে হ্যাঁ কালি বিতর্ক নিয়ে কিন্তু কোনরকম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটাকে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, মহুয়া মৈত্রের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হয় সাংসদের মন্তব্যকে সমর্থন করছে না দল। দলের নেতা নেত্রীরা ওই বক্তব্যকে সমর্থন করেননি। ঠিক তার পরের দিন এই তৃণমূল টুইটার হ্যান্ডেল আনফলো করেছেন মহুয়া মৈত্র। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে এখনো ফলো করছেন তিনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026