দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভারতের হাতে এলো রাফাল যুদ্ধ বিমান। ফ্রান্সের যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের তরফ থেকে বৃহস্পতিবারই বহু প্রতিক্ষিত এই যুদ্ধ বিমান তুলে দেওয়া হয় ভারতের হাতে। ভারতীয় বায়ুসেনার ডেপুটি চিফ এয়ার মার্শালের হাতে যুদ্ধ বিমানটি তুলে দেয় ফ্রান্সের প্রস্তুতকারী সংস্থা।
পরিকল্পনা অনুযায়ী চুক্তি হওয়ার ঠিক ৩ বছরের মধ্যে যুদ্ধ বিমানটি ভারতের হাতে তুলে দেওয়া হলো। এই যুদ্ধ বিমানটি হাতে পাওয়ায় ভারতের সেনাবাহিনী আরও শক্তিশালী হলো বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। এর ফলে আকাশ পথে বিদেশী শত্রুদের মোকাবিলার কাজ সহজ হবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গেছে যে, ভারতের হাতে আসা রাফাল যুদ্ধ বিমানটির নাম রাখা হয়েছে আর বি-১। ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধানের নাম অনুসারে রাফাল যুদ্ধ বিমানটির নামকরণ করা হয়েছে বলে বায়ুসেনা সূত্রে এমনটাই খবর। ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হবেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া। তাঁর নাম অনুসারেই রাফাল যুদ্ধ বিমানটির নামকরণ করা হয়েছে আর বি-১।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…