ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকাল বেশিরভাগ মানুষেরই অভ্যাস, বেশি রাত করে ঘুমানো আর সকালে দেরি করে ওঠা। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে যে, যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাষ্ট্রের ৪ লাখ ৩৩ হাজার মানুষের ওপর চালানো হয়েছিল এই সমীক্ষাটি। সেখানে দেখা গেছে যে, সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাতজাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশ বেশি। দেখা গেছে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়।
বিজ্ঞানীরা এই সমীক্ষার জন্য চার ধরণের মানুষকে বেছে নিয়েছিলেন সমীক্ষার জন্য। যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতিরাতে নিয়মিত রাত জাগেন। প্রত্যেক ধরণের মানুষের বয়স ৩৮ থেকে ৭০ এর মধ্যে। আন্তর্জাতিক ক্রোনবায়োলজি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি থেকে জানা যায়, যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাতজাগা ব্যক্তিদের থেকে গড়ে সাড়ে ছয় বছর বেশি।
তবে এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, ওজন, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত। এই সমস্ত কিছু বিচার করে দেখা গেছে যে, যারা সকাল বেলায় ঘুম থেকে ওঠেন, অকাল মৃত্যুর হার তাদের সবচেয়ে কম। রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের ৯০ শতাংশ বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন। ৩০ শতাংশের থাকে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই রাত জাগা কম করে, সকালে তাড়াতাড়ি উঠুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…