শ্রেয়া চ্যাটার্জি – লকডাউন এ সুস্থ থাকার একমাত্র এবং অসাধারণ পথ বেছে নিয়েছেন মধ্যপ্রদেশের বীরেন্দ্র সিং ডোগ্রা নামের এই ইঞ্জিনিয়ার মানুষটি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এর থেকে ভালো পথ তিনি খুঁজে পাননি। তাই একেবারে সমাজ থেকে আলাদা থাকার জন্য তিনি বেছে নিয়েছেন গুহাকে। যেদিন থেকে লকাডাউন শুরু হয়েছে অর্থাৎ ২৪ শে মার্চ থেকেই তিনি গুহার মধ্যে রয়েছেন।
নর্মদা পরিক্রমা পর্যটন স্থানের গুহার মধ্যে তিনি কয়েকটি জামাকাপড় আর মহাভারতের কয়েকটি অংশ নিয়ে থাকতে শুরু করেছেন। স্থানীয় কয়েকজন লোক তাকে দেখামাত্র সেই অঞ্চলের প্রশাসককে জানায়। বীরেন্দ্র পুলিশকে জানায়, সে নাভি মুম্বাই এর একজন অধিবাসী এবং পুলিশকে তার বোনের ফোন নম্বর দেন।
সামাজিক দূরত্ব বজায় রাখতে এর আগেও দেখা গেছে অনেকেই গাছের মধ্যেই শোয়ার জায়গা করে বন জঙ্গলে দিন কাটিয়েছেন। তবে গুহার মধ্যে থাকার বিষয়টি কিন্তু একটু অন্যরকম। তবে যে মানুষ একা থাকতে পারেন না, তার পক্ষে কিন্তু সবার থেকে আলাদা হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এমন করে গুহায় থাকাটা অসম্ভব। বাড়িতেই থাকুন, বাড়ির মানুষের সঙ্গে থাকুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…