নিউজ

কেন্দ্র-রাজ্য সংঘাত নয়, মমতাকে পরামর্শ রাজ্যপালের

রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে এই প্রতিনিধি দল পাঠানোর কারণ স্পষ্ট নয়। তিনি টুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর কারণ জানতে চেয়েছেন। রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসাতে খুব অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মুখ্যসচিব রাজীব সিনহা এই প্রসঙ্গে বলেছিলেন যে কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যের সাথে কোনো যোগাযোগ না করেই বিভিন্ন জায়গাতে চলে গেছেন। মুখ্যসচিব তাঁর বাড়িতে বসে এই বিষয়ে কথা বলতে বলেছিলেন কিন্তু কেন্দ্রের দল তা করেননি।

এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনকর টুইটে লেখেন, “আমার সবার কাছে আবেদন যে সরকারকে এই করোনা যুদ্ধে সাহায্য করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ কেন্দ্রের প্রতিনিধি দলকে মানুষের এই দুর্দশা থেকে মুক্তির জন্য সাহায্য করা হোক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা প্রয়োজন।”

প্রসঙ্গত, এই রাজ্যের ৭ জেলার লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়ে তৈরি করা প্রতিটি দলে ৫ জন করে আধিকারিক রয়েছেন। দুটি দলের মধ্যে প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি দলটি ঘুরে দেখবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। অন্যদিকে দ্বিতীয় দলটি যাবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় পরিদর্শন করবে। আপাতত ৭টি জেলার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দেবেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026