ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে ৩-১ এ সফলভাবে আধিপত্য বিস্তার করার পর, আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্য ফিরল বিরাট বাহিনী, যেখানে তাঁরা ৫ টি২০ ম্যাচের জন্য ইংল্যান্ডের মুখোমুখি হবে। ২০২১ এর প্রথম টি ২০ ম্যাচেই চরম বিপর্যয়ের মুখে পড়তে হল ভারতকে। ৮ উইকেটে ভারতকে হারাল ইংল্যান্ড বাহিনী। উদ্বোধনী স্লটে কেএল রাহুল ও শিখর ধাওয়ান ব্যাট হাতে ব্যর্থ হলেন।
ওপেনার শিখর ধাওয়ান ১২ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিওনে ফেরেন। অন্যদিকে তাঁর পার্টনার কেএল রাহুল ৪ বলে ১ রান করে আরচারের বলে ক্লিন বোল্ড হন। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে ০ রান। পন্থ এবং আইয়ার চরম ভরাডুবির থেকে রান টেনে তোলেন। পন্থ ২৩ বলে ২১ রান করে। এবং আইয়ার ৪৮ বলে ৬৭ রান করেন। দলে ফিরলেও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে নিজের প্রতিভা দেখাতে ব্যর্থ হন।২১ বলে তাঁর রান ১৯। ভারত ইংল্যান্ডের সামনে টেনেটুনে মাত্র ১২৫ রানের টার্গেট রাখতে সক্ষম হয়।
ব্যাট হাতে বিপর্যয়ের মুখে পরার পর, ইংল্যান্ডকে বোলিং এর মাধ্যমে জব্দ করতে পারেনি ভারত। মাত্র ২ উইকেট হারিয়ে ভারতের দেওয়া টার্গেট ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ১৫.৩ ওভারে তাঁদের রান ১৩০। ভারতের হয়ে চাহাল ও সুন্দর ১ টি করে উইকেট পান। ইংল্যান্ডের ওপেনার রয় ৩২ বলে ৪২, বাটলার ২৪ বলে ২৮, মালান ২০ বলে ২৪ (অপরাজিত) ও জনি বেয়ারস্টো ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…