কিছুদিন আগেই অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)-র সঙ্গে কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে মধুবনী লিখেছেন, এগুলি তাঁদের আনন্দের ছবি। ছবিগুলিতে মধুবনীর পরনে রয়েছে মভ পিঙ্ক রঙের লঙ ম্যাটারনিটি ড্রেস। মধুবনীর শরীরে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আগামীর চিহ্ন অর্থাৎ বেবি বাম্প। মাতৃত্বের সময়ে কোনো ডায়েট মানা সম্ভব নয়। তাই এতদিন যেসব খাবার থেকে দূরে থেকেছেন মধুবনী, এখন সেই পিৎজা, বিরিয়ানি সবকিছুই খেতে দেখা যাচ্ছে তাঁকে। এর মধ্যেই চকলেটেও কামড় বসিয়েছেন মধুবনী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।
26 শে জানুয়ারি মধুবনী প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন গান গেয়ে। বিখ্যাত হিন্দি ফিল্ম ‘বর্ডার’-এর জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’ গেয়েছেন মধুবনী। মধুবনীর গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে ছাব্বিশ হাজার।
সম্প্রতি মধুবনীর শাশুড়ি আয়োজন করেছিলেন মধুবনীর সাত মাসের সাধের। মধুবনী নিজের শাশুড়িকে ‘মামণি’ বলে ডাকেন। নিজের সাধের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মধুবনী। ছবিগুলিতে সোনালি নেটের শাড়ি পরে জমিয়ে সাধ খেতে দেখা যাচ্ছে মধুবনীকে। তার আগে মধুবনী ও তাঁর ‘মামণি’ পালন করেছেন কিছু মাঙ্গলিক রীতি। মধুবনীর সাধের পাতে এদিন কিছুই বাদ ছিল না। পাঁচ রকম ভাজা, বিভিন্ন ধরনের ব্যঞ্জন, মাছ-মাংস সবকিছুই ছিল হবু মায়ের জন্য। কিন্তু মধুবনী সাধের ছবিগুলি শেয়ার করে লিখেছেন, তাঁর সবচেয়ে প্রিয় হল ভাজাভুজি, সেগুলি আরও বেশি পরিমাণে পাতে দেওয়া হলে তাঁর আরও বেশি ভালো লাগত।
গত বছর 5 ই নভেম্বর মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।
স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…