ইংলিশে প্যারাগ্রাফ পড়তে গিয়ে হোঁচট খেলেন ইংরেজি শিক্ষিকা! কপালে চোখ জেলাশাসকের

উত্তরপ্রদেশ : শিক্ষাকাঠামোর অন্যতম এক ভিত্তি হল শিক্ষক। শিক্ষক তার সমস্ত জ্ঞানের ভান্ডারকে ছাত্রছাত্রীদের কাছে উজাড় করে দিয়ে তাদের শিক্ষার আলোকে আলোকিত করেন। কিন্তু এই জ্ঞানদাতার ভান্ডার যখন শূন্য তখন দেশের শিক্ষা কাঠামোর কি পরিস্থিতি হবে তা সকলেই জানেন।

দেশের শিক্ষা ব্যবস্থার এমন করুন এবং দুর্দশাপূর্ণ ছবি ফুটে উঠলো উত্তরপ্রদেশে। সরকারি স্কুলের ইংরেজির শিক্ষিকা ইংলিশ পড়তে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন আর এই ঘটনা দেখে বিস্মিত জেলাশাসক।

উত্তরপ্রদেশের উন্নাও জেলার এক সরকারি স্কুল পরিদর্শন করতে গেছিলেন ওই জেলার জেলাশাসক দেবেন্দ্র কুমার পাণ্ডে। স্কুল পরিদর্শন কালে তিনি হঠাৎ স্কুলের এক অষ্টম শ্রেণির কক্ষে প্রবেশ করেন।

সেই মুহুর্তে ক্লাসে পড়ুয়াদের ইংলিশ পড়াচ্ছিলেন স্কুলের ইংরেজির শিক্ষিকা রাজ কুমারী। জেলাশাসক হঠাৎই স্কুলের শিক্ষিকাকে একটি ইংরেজি পাঠ্যবই তুলে দিয়ে একটি প্যারাগ্রাফ পড়তে বলেন।

তারপরই স্পষ্ট হয়ে যায় সমস্ত ঘটনা। শিক্ষিকার পড়া দেখে রীতিমত হতবাক জেলাশাসক। একটি লাইন পড়তে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন শিক্ষিকা। জনসমক্ষে উঠে এলো রাজ্যের স্কুলে ইংরেজি শিক্ষার বেহাল দশা।

ঘটনাটির পর জেলাশাসক শিক্ষিকাকে কড়া ধমক দিয়ে বলেন, “আপনি বি. এ পাশ করেছেন এবং সরকারি স্কুলের ইংরেজি শিক্ষিকা। আপনাকে লাইন এর মানে বলতে বলা হয় নি অথচ আপনি একটি বাক্যও ঠিকমত পড়তে পারছেন না।” স্কুল কর্তৃপক্ষকে জেলাশাসক ধমক দিয়ে শিক্ষিকাকে স্কুল থেকে সাসপেন্ড করার মন্তব্য করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026