অরূপ মাহাত: দীর্ঘ টানপোড়েনের পর গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। আর আজ আস্থা ভোটে নিজের শক্তি দেখালেন তিনি। জিতে এলেন ১৬৯-০ ভোটে। উদ্ভব ঠাকরের বিরুদ্ধে একটিও ভোট পড়েনি। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ১৬৯ জন বিধায়কের সমর্থন নিয়ে জয়ী হন তিনি। আস্থা ভোট চলাকালীন বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এদিন ভোটদানে বিরত থাকেন এমআইএম-এর ২ জন, রাজ ঠাকরের এমএনএস-এর ১ জন, সিপিআই-এর ১ জন বিধায়ক। আজকের আস্থা ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জোটের দলনেতা নির্বাচিত হন বালাসাহেব ঠাকরের পুত্র।
প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিলের তত্ত্বাবধানে এদিন দুপুর আড়াইটা নাগাদ আস্থা ভোট হয়। এই আস্থা ভোটে ১৬৯-০ ব্যবধানে জয়ী হয়ে আগামী ৫ বছরের পদে নির্বাচিত হন উদ্ভব ঠাকরে। স্থায়ী স্পিকার নির্বাচন না করেই আস্থা ভোট করার প্রতিবাদে বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…