বাঙ্গালীর খাবারে আড্ডায় মহালয়া!

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি,
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা,
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমনী বার্তা”- স্বর্গীয়

বীরেন্দ্রকৃষ্ন ভদ্রের কন্ঠসুরে উচ্চারিত দেবী আহ্বান ছাড়া মায়ের আগমনী বার্তার আভাস পাওয়া যায় না, তার স্তোত্র পাঠই জানান দেয় ঘরের মেয়ে উমার মর্ত্যে আসার সময় হলো। সঙ্গে ভোরের আকাশের পেজা তুলোর মেঘ , মাঠে কাশফুল জানান দেয় মা আসছে সকলের আঙিনায়।

কিছুদিন বাদেই মহালয়া। শাস্ত্রীয় বিধান মতে মহালয়ার অর্থ মহান আলোয় দুর্গতিনাশিনী দেবী দুর্গার আহ্বান কর, এই মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা।আর মহালয়া মানেই পুজো আর দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা আর। যারা কর্মসূত্রে বিদেশবাসী তারাও উমার সঙ্গে আসেন নিজের মাতৃভূমিতে। মহালয়া থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি। এই মহালয়ার দিনেই যান্ত্রিকতার সমাজে ডুবে যাওয়া মানুষের মধ্যে প্রান সঞ্চারিত হয়, জীবনে হারিয়ে যাওয়া ভোর ফিরে আসে, শোনা যায় পাখির কলরব কংক্রিট এর দেওয়াল পেরিয়ে-

পুরনো আমলের সেই স্মৃতিমাখা রেডিওটা
যেটা পরে ছিল সেই চিলেকোঠার একপ্রান্তে,
আজ আবার ধুলোমাখা যন্ত্রটি
ফিরে পাবে অস্তিত্ব নিজের।।

আর সেখান থেকে প্রতিধ্বনিত হবে সেই সুর-জাগো তুমি জাগো..জাগো দুর্গা জাগো দশপ্রহরনধারিনী। তবে মহালয়া মানেই যে কেবল মায়ের আগমন তাই নয় মায়ের আগমনকে কেন্দ্র করে উৎসবের শুভারম্ভ ..তাই এইদিন যারা সারাবছর অনলাইন শপিং এ অভ্যস্ত তারাও দোকান রাস্তার ভিড় উপেক্ষা করে শেষ মুহূর্তে দোকানে গিয়ে পুজোর বাজার করবে, কিংবা এক দরিদ্র কৃষক নিজের জমানো কিছু টাকা দিয়ে মেয়ের জন্য জামা কিনে আনবে আর ওই ছোট্ট একরত্তি মেয়েটির মুখে ফুটে উঠবে এক চিলতে হাসি।

বাঙালি বলে কথা এতকিছু পর খাবার না হলে তো পুরোটাই অসম্পূর্ণ আর মহালয়া মানেই তো ফিস্ট পরিবার বন্ধু মিলিত হয়ে চলবে খাওয়া দাওয়া সঙ্গে বাজি ফটকা। চলবে কবে কোথায় কোন ঠাকুর দেখবে তার আড্ডা। আলোর রোশনাই-এ চারিদিকে জানান দেবে মা আসছে। এক আশ্চর্য জাদুতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সকল দুঃখ মলিনতা ,চেনা শহর সেজে উঠবে।

তবে কোন উৎসব পূর্ণতা পায় না শিকড়ের সন্ধান ছাড়া তাই এই মহালয়ায় গঙ্গাতীরে ভক্তরা পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ করেন এর মাধ্যমে তারা যেন ফিরে আসেন শরতের রোদ্দুর হয়ে।

Written by – দেবস্মিতা ধর

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026