এখন মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, ভাপসা গরম। গুমোট গরমে হাঁসফাঁসানি ক্রমেই বেড়ে উঠেছে। তবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর চাঁদা তোলা। আবার অনেকেই ব্যস্ত হয়ে উঠেছে পুজোর শপিং নিয়ে। আর মাত্র ১ মাস, কাশবনের ক্ষেতে মৃদুমন্দ হাওয়া জানিয়ে দিচ্ছে ‘মা’ আসছেন!
এই ‘মা’ আসছেন শব্দটিতেই বাঙালির সমস্ত আবেগ যেন পরতে পরতে সাজানো রয়েছে। ফের একবার বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠস্বরে স্তোত্রপাঠের অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ঢাকের বোলে ২০১৯ এর দুর্গাপূজায় মাতবে বাঙালি। সেই অপেক্ষার আগে, একনজরে দেখে নিন ২০১৯ এর দুর্গাপুজার নির্ঘণ্ট।
পঞ্চমীর মধ্যেই সমস্ত প্যান্ডেলে ঠাকুর এসে যায়। ২০১৯ সালের মহাপঞ্চমী ৩ অক্টোবর, বৃহস্পতিবার। শাস্ত্র মতে মহাষষ্ঠী পড়েছে ৪ অক্টোবর, শুক্রবার। কিন্তু কলকাতায় পঞ্চমীর আগে থেকেই পুজোর আনন্দে মাতোয়ারা থাকবে সবাই।
মহাসপ্তমী শুরু হবে ২০১৯ এর ৫ অক্টোবর, শনিবার। সেদিনই নবপত্রিকা স্নানের মাধ্যমে গুরু শাস্ত্র মতে ঢাকে কাঠি পড়বে পুজোর। ২০১৯ সালের মহাঅষ্টমী পড়েছে ৬ অক্টোবর, রবিবার। অষ্টমীর দুপুর ১টা ৫৭ মিনিটে সন্ধিপুজা শুরু হচ্ছে, আর শেষ হবে ২টা ৪৫মিনিটে।
২০১৯ সালের মহানবমী পড়েছে ৭ অক্টোবর, অর্থাৎ সোমবার। মহাদশমী পড়েছে ৮ অক্টোবর, মঙ্গলবার।আর এর সাথেই শেষ হতে চলেছে ২০১৯ সালের দূর্গাপুজার পর্ব। সূর্যাস্তে সিঁদুর খেলার আনন্দে গা ভাসিয়ে উমাকে বিদায় জানাবে বাঙালী। তারপর থেকেই শুরু হবে আরও একটা বছরের অপেক্ষা। আর বোল উঠবে ‘আসছে বছর আবার হবে’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…