সম্প্রতি জানা গিয়েছে, সুশান্তের বাবা বহুবার চেষ্টা করেছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বা তার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির সঙ্গে যোগাযোগ করার৷ ছেলে কেমন রয়েছে, শারীরিক অবস্থা কেমন সেইসব জানতে চেয়ে রিয়াকে ২০১৯ সালের নভেম্বরে হোয়াটসঅ্যাপ করেছিলেন সুশান্তের বাবা৷ তবে মেসেজ দেখেও উত্তর দেননি রিয়া।
সুশান্তের বাবার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী রিয়াকে তিনি লিখেছেন, “যখন তুমি জেনেই গিয়েছো, আমি সুশান্তের বাবা, তাহলে কথা বললে না কেন? কী হয়েছে বলবে তো৷ বন্ধু হয়ে ওর দেখভাল করছো, ওর চিকিত্সা করছো, আমারও তো অধিকার রয়েছে সুশান্তের সম্পর্কে সব কিছু জানার৷ তাই আমাকেও ফোন করে ওর সম্পর্কে সব কিছু জানাও৷”
একই দিনে ম্যানেজার শ্রুতি মোদিকেও মেসেজ করেছিলেন তিনি। লিখেছিলেন, “আমি জানি সুশান্তের যাবতীয় বিষয় তুমি দেখভাল করো৷ সুশান্ত এখন কেমন আছে, সেটা জানতেই কথা বলতে চাইছি৷ কাল ওর সঙ্গে কথা হয়েছিল, বলল ও খুবই চাপে আছে৷ এবার তুমিই ভাবো, একজন বাবা হিসেবে এটা কতটা চিন্তার৷ তুমি যখন কথা বলতে চাইছো না, তাহলে আমি মুম্বাই যেতে চাই৷ প্লেনের টিকিট পাঠাও প্লিজ৷”
উল্লেখযোগ্য, আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা৷ সেইমতো তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসাথে সিবিআই তদন্তের সুপারিশও মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। এরপর পরিস্থিতি কোনদিকে যায়, আসল সত্য বেরিয়ে আসে কিনা সেদিকেই তাকিয়ে তার পরিবার ও অনুগামীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…