বিনোদন

২৫ শে ফেব্রুয়ারী মুম্বাই পুলিশের কাছে কী জানিয়েছিল সুশান্তের বাবা? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

চলতি বছরের প্রথম দিকেই আঁচ পেয়েছিলেন বিপদে রয়েছে ছেলে। সেই অনুযায়ী ২৫শে ফেব্রুয়ারী বান্দ্রা থানায় জানিয়েওছিলেন তার আশঙ্কার কথা। তবে ভ্রুক্ষেপ করেনি পুলিশ প্রশাসন। সম্প্রতি এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সুশান্তের বাবা কেকে সিং। একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন এই কথা।

তার এই অভিযোগে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে তিনি বলেন, “গত ২৫শে ফেব্রুয়ারী বান্দ্রা থানায় জানিয়েছিলাম, আমার ছেলে বিপদের মধ্যে রয়েছে। কিন্তু পুলিশ তখন কিছুই করেনি। তারপর ১৪ই জুন ছেলেকে চিরতরে হারালাম। ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেল। এখনও পর্যন্ত কিছু করলো না।”

তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশান্ত আত্মহত্যা কান্ডে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে খুশি নন তিনি। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মুম্বাই পুলিশের কমিশনার পরমবীর সিং। তবে সেখানেই থেমে যাননি সুশান্তের বাবা। বিহার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল সত্য তুলে আনার জন্য।

অন্যদিকে, বিহার পুলিশ রিয়ার বয়ান রেকর্ড করার চেষ্টা করলেও কোনওরকম সহযোগিতা করেননি এই অভিনেত্রী। এরই মাঝে শোনা গিয়েছিল খুঁজে পাওয়া যাচ্ছেনা তাকে। তবে রিয়ার আইনজীবী সতীশ মণিশিণ্ডে এটিকে ভিত্তিহীন বলেই দাবী করেন। তার মতে, বিহার পুলিশের তরফে তাকে ডেকেই পাঠানো হয়নি।

Anirban Kundu

Recent Posts

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026

‘এর থেকে বামরাই ভালো’, তৃণমূলকে আক্রমণে অমিত শাহর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বিজেপির…

March 28, 2026