আগামীকাল রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ভারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। যার ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বাড়বে দক্ষিণবঙ্গে।
নিম্নচাপের জেরে ওড়িশাতেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। ব্যাপক বৃষ্টির পূর্বাভাসের জেরে মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করূ হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে যে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি।
রাজ্যে আগামী দু’দিন টানা বৃষ্টিপাত হবে।আগামী ৫ই আগস্ট পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে।
মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…
ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…
বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…
ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…
গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…