আগামী ৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা সম্পন্ন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজো। ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। জানা গিয়েছে, সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সন্ধ্যে পর্যন্ত সেখানেই উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয় সেখানে থেকে পুজোও দিয়েছেন । এছাড়া সমস্ত ব্যবস্থা, প্রস্তুতি নিয়ে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে। রামভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, নজর রাখা হচ্ছে সমস্ত বিষয়ে।
এই বিরাট অনুষ্ঠান উপলক্ষে গোটা অযোধ্যা জুড়ে রীতিমতো সাজো সাজো রব। অনুষ্ঠান উপলক্ষে তৈরি হচ্ছে প্রচুর লাড্ডু। এছাড়া, রামলালার জন্য তৈরি করা হয়েছে সবুজ-গেরুয়া রঙের বসন। এই বিশেষ অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
উল্লেখযোগ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজোর জন্য আগামী ৫ তারিখ অযোধ্যা আসবেন। একইসাথে এই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের ১৭০ জন বিশিষ্ট ব্যক্তি। তাই জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…