বিনোদন

বিহার ও অসমের বন্যা ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য অক্ষয় কুমারের

বলিউড খ্যাত অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন ‘বেলবটম’ সিনেমার শ্যুটিংয়ের জন্য। সম্প্রতি তিনি এগিয়ে এসেছেন বিহার ও আসামের বন্যা ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে। চলতি বছর করোনা মোকাবিলায় পিএম কেয়ার ফান্ডে ২৫ কোটি টাকা সাহায্য করার পর তিনি জানিয়েছিলেন, বিহার ও আসাম মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১ কোটি টাকা করে অনুদান দেবেন।

সুত্র অনুযায়ী জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এই অভিনেতা বিহার এবং আসামের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে ১ কোটি টাকা দেবেন।
তাদের মধ্যে হওয়া কথোপকথন অনুসারে, উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীই এই বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখযোগ্য, চলতি সপ্তাহের শুরুতেই অক্ষয় কুমার ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন।২০২০ সালের এই তালিকা অনুযায়ী গোটা বিশ্বের অভিনেতাদের মধ্যে তার উপার্জন ৩৬২ কোটি টাকা। আগামীদিনে তার বেশ কিছু সিনেমা আসতে চলেছে, যেমন- ‘পৃথ্বীরাজ’, ‘আতরঙ্গি রে’ এবং ‘বচ্চন পান্ডে’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026