নিউজ

বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়

আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসতে চলেছে প্রবল বর্ষণ। এদিন সকাল অঝোরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে এই এলাকায়। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই জেলাগুলি হল- কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুর।

এর মধ্যে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে সকাল থেকেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনই জানা গেছে। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার জারি করা হল সতর্কতা। প্রসঙ্গত, এ বছর বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বজ্রপাতের ঘটনায় প্রাণহানির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তাই প্রবল বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর আশঙ্কা থাকায় এই ৭ জেলার বাসিন্দাদের আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। চাষের মরশুমে বজ্রবিদ্যুৎ-এর কবলে পড়ে মাঠের মধ্যেই কৃষকের প্রাণহানির ঘটনা ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026