নিউজ

১০০০ দিনের মধ্যে প্রতিটি গ্রামে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা, স্বপ্ন দেখালেন মোদি

শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য একগুচ্ছ ঘোষণা করেন। যার মধ্যে অন্যতম দেশের প্রতিটি গ্রামে আগামী ১০০০ দিনের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে। তার ফলে দেশের প্রতিটি কোনায় সমানভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এর মাধ্যমেই দেশের প্রতিটি গ্রামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল কানেক্টিভিটির আওতায় আনার অঙ্গীকারবদ্ধ হলেন।

এছাড়া গত ১০ই আগস্ট সমুদ্রের নীচ দিয়ে ২৩০০ কিমি লম্বা অপটিক্যাল ফাইবার কেবল উদ্বোধন করেছেন। যার মাধ্যমে চেন্নাই-আন্দামান এবং পোর্টব্লেয়ার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তোলা যায়। অপটিক্যাল ফাইবার কেবল দ্বারা গ্রেট নিকোবর, কার নিকোবর, পোর্টব্লেয়ার থেকে স্বরাজদ্বীপ, রনগত, লং আইল্যান্ড, কামরতা অবধি যোগাযোগ ব্যবস্থায় আরও জোর দেওয়া যাবে। এখনো অবধি প্রতিটি প্রকল্পে মোদি সরকার দেশে ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দিয়েছে।

এবার দেশের প্রতিটি গ্রামকে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কে যুক্ত করার ঘোষণাও করলেন তিনি। এই অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক হাই স্পিড ব্রডব্যান্ডের ভবিষ্যত হিসেবে ধরা হয়।এই কেবলের মাধ্যমে প্রতি ১ সেকেন্ডে ১০ জিবি ডেটা আদান প্রদান করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০১৪ সাল পর্যন্ত দেশের ৬০ টি গ্রাম এই সুবিধা পেত। এরপর বিজেপি সরকার ক্ষমতায় আসলে দেড় লক্ষ গ্রামকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এবার থেকে লক ডাউনে বাড়িতে সমস্ত রকমে নেটওয়ার্কিং কাজ, ব্যাংকিং, শপিং প্রভৃতি স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিতে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026