সুশান্ত মৃত্যু কেসে জল আরও ঘোলা হচ্ছে, পর্দা ফাঁস হচ্ছে, উঠে আসছে একের পর এক নাম। এবারে সেই নামের তালিকায় রইলেন এক খেলোয়াড়।
আজ্ঞে হ্যাঁ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় উঠে আসছে একের পর এক চমক। এবার মাদক চক্রের সঙ্গে নাম জড়ালেন এক জাতীয় স্তরের খেলোয়াড়। রিয়া চক্রবর্তীর ফোন থেকেই এই খেলোয়াড়ের নাম উঠে এসেছে। মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর, এই অভিযোগে ওই খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জাতীয় স্তরের এই খেলোয়াড়ের নাম ঋষভ ঠক্কর। প্রায় ৮ ঘণ্টা ধরে ঋষভকে জিজ্ঞাসাবাদ করে ইডি। উল্লেখ্য, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে, উদয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে রিয়া ও ঋষভ কাউকে মাদক আনতে বলেছেন। ওই হোয়াটসঅ্যাপের কথাবার্তা এবং আর্থিক লেনদেনের বিষয়ের উপর জেরা করা হয় ঋষভকে। অবশ্য এই খেলোয়াড় সবকিছুই অস্বীকার করেন।
এখনও পর্যন্ত, মাদক আইনের জেরে রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক, গৌরব আর্য, ম্যানেজার জয়া সাহা ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়ার সঙ্গে আর কে কজে যুক্ত আছে এই নিয়ে চলছে তদন্ত। ইতিমধ্যে গৌরব আর্যকে জেরা করেছে ইডি ও এনসিবি। গৌরব মূলত জানিয়েছেন যে তিনি সুশান্তকে চেনেন না তবে রিয়ার সঙ্গে কয়েকবার যোগাযোগ হয়েছে, এবং তিনি এও দাবি করেন, রিয়ার ভাই সৌভিকের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এরপরেই ছরম শোরগোল শুরু হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…