নিউজ

মোদির ডাকে সাড়া, প্লে স্টোরে প্রথম দশে এই ভারতীয় অ্যাপ

ভারত :দেশীয় জিনিস ব্যবহারের ক্ষেত্রে আবারও একধাপ এগিয়ে গেলো ভারত। শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় জিনিস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। কিন্তু গত রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে দেশীয় জিনিস ব্যবহার করা নিয়ে বক্তব্য রাখার পর থেকেই দেশের মানুষের মধ্যে স্বদেশী জিনিসের প্রতি আকর্ষণ আরও একধাপ এগিয়ে গেছে। যার জেরে হু হু করে বেড়েছে একাধিক দেশি অ্যাপের ব্যবহার। দেশের প্রায় ৭০০০ অ্যাপের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে বেছে নিয়েছে “আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ”।

বেছে নেওয়া হয়েছে বিনোদন, বিজনেস, গেমিং, ইউটিলিটিস, সোশ্যাল মিডিয়া এবং ফিটনেসের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে। এমনকি ডাউনলোডের নিরিখে একাধিক বিভাগে শীর্ষে রয়েছে ভারতীয় অ্যাপগুলি। দেশি অ্যাপগুলি ব্যবহারের তালিকায় প্রথম দশে রয়েছে স্ন্যাপচ্যাট, জোশ, শেয়ারচ্যাট, রোপোসো, মোজ, এবং চিঙ্গারি।

ফিটনেস বিভাগের মধ্যে যে দেশীয় অ্যাপগুলি আছে তারমধ্যে প্রথম সারিতে আছে, আরোগ্য অ্যাপ, লস ওয়েট অ্যাপ, ইনক্রিজ হাইট ওয়ার্কআউট, সিক্স প্যাক ইন ৩০ ডেজ, স্টেপসেটগো, হোম ওয়ার্কআউট। এছাড়াও শিক্ষা বিভাগে প্রথম সারিতে রয়েছে সরলদাতা, ভূত কিডস, পাঞ্জাব এডুকেয়ার, আপ সরকার সেবা, দৃষ্টি এবং কুটুকি কিডস অ্যাপ।

গত রবিবারের “মন কি বাত” অনুষ্ঠানে নরেন্দ্র মোদী দেশের জিনিসের ব্যবহারের প্রতি গুরুত্ব বাড়ানো নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি তিনি এও বলেন যে দেশীয় জিনিসগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। আর সেদিনের পর থেকেই দেশীয় জিনিসের প্রতি ভারতীয়দের টান বেড়ে যাওয়ার লক্ষ্য স্পষ্ট।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026