নিউজ

সাড়ে পাঁচ বছর আগেকার জল্পনা উস্কে ফের হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন ছাপছে শার্লি এবদো

প্যারিস: কথায় বলে ইতিহাস ফিরে আসে বারবার। ঠিক তেমনই সাড়ে পাঁচ বছর আগেকার ঘটনা উস্কে দিয়ে মঙ্গলবার ফরাসি ব্যঙ্গচিত্র পত্রিকা ‘শার্লি এবদো’ ঘোষণা করে, ফের হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন  ছাপবে তারা।  ২০১৫ সালের জানুয়ারিতে এই বিতর্কিত কার্টুনের জেরেই চরমপন্থী ইসলামি বন্দুকবাজরা আক্রমণ করে প্যারিসের শার্লি এবদো-র দপ্তরে। এই ঘটনায় প্রান হারায় ১২ জন, তার মধ্যে ছিলেন ফ্রান্সের কয়েকজন বিশিষ্ট কার্টুনিস্ট।

এই ঘটনার নিরিখে শার্লি এবদো-র ডিরেক্টর লরাঁ সুরিসো জানিয়েছেন, ‘আমরা মাথা নোয়াবো না। আমরা হালও ছাড়ব না”। তিনি আরও জানান সাড়ে পাঁচ বছর আগে ওই ঘটে যাওয়া ওই ঘটনার পর মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রচুর আর্জি জমা পড়েছে এই পত্রিকার দপ্তরে। কিন্তু সেই সময় আমরা সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। কারণ এই পোস্টার ছাপার জন্য বেশ কিছু অর্থপূর্ণ উপলক্ষের প্রয়োজন ছিলো।

আর দীর্ঘ সাড়ে পাঁচ বছরে এমন কিছু নতুন আলোচনা পর্যালোচনার পরিসর তৈরি হয়েছে যার জন্য আবার এই উদ্যোগ নিয়ে পোস্টার তৈরি করার কথা ভাবা হয়েছে। আর এতো বছর পর ২০০৬ সালে ওই পত্রিকায় প্রকাশিত বিতর্কিত ব্যঙ্গচিত্রগুলিই নতুনতম সংস্করণে ফের ছাপা হয়েছে।

এই ঘটনায়  পত্রিকাটির দপ্তরে হামলা চালানো দুজন সৈয়দ ও শেরিফ কুয়াচ্চির পুলিশের গুলিতে নিহত হয়। এছাড়াও এই কাজে জড়িত বাকি আরও ১৪ জনের শুনানি শুরু হবে আজ।  শার্লি এবদোয় হামলাকারীদের অস্ত্র জোগান দেওয়া, আইএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার মতন ঘটনায়ও জড়িত রয়েছে বলে সুত্রের খবর।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026