বিনোদন

সুশান্তের মৃত্যু তদন্তে মুম্বই পুলিশ সহযোগিতা করছে না, এমনই অভিযোগ বিহার পুলিশের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই জটিলতা বাড়াচ্ছে। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। মুম্বই পুলিশের পাশাপাশি বিহার পুলিশ ও তদন্ত চালু করেছে। বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে সুশান্তের প্রিয় বন্ধু মহেশ শেঠিও আছেন। বিহার পুলিশ সুশান্তের যে কয়টি ব্যাঙ্ক একাউন্ট আছে, সেগুলির থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

এবার মুম্বই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনল বিহার পুলিশ। বিহার পুলিশকে সহযোগিতা করছে না মুম্বইয়ের পুলিশ। মুম্বই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেন বিহার পুলিশের AG। মুম্বই পুলিশের এই অসহযোগিতা দুর্ভাগ্যজনক, এমনই জানিয়েছে বিহার পুলিশ। এছাড়া রিয়ার আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিহার পুলিশ।

রিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। রিয়া সুশান্তের ফোন  চেক করত, বাড়ির লোকের সাথে কথা বলতে দিত না। সুশান্তের সব পুরানো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নিজেই ঠিক করেন রিয়া। যা একেবারে খুশি ছিলেন না সুশান্ত। এমন তথ্যই বিহার পুলিশকে দিয়েছেন সুশান্তের প্রিয় বন্ধু মহেশ শেঠি। এর পাশাপাশি কালা জাদুর অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে। এছাড়া ১৫ কোটি টাকা কারচুপি করার অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে, যা নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর করেছেন সুশান্তের বাবা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026