বিনোদন

মুম্বইয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে, জানালেন বিহার পুলিশের ডিজি

সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং গত ২৬ জুলাই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। আর এর জন্য বিহার পুলিশ রিয়াকে খুঁজতে মুম্বইয়ে যান। কিন্তু সেখানে গিয়ে খুঁজে পাওয়া যায়নি রিয়াকে। এমনটাই পাটনার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি গুপ্তেশ্বর পান্ডে। তিনি বলেছেন যে তদন্ত শুরু হয়েছে। সবটাই বিচারাধীন। রিয়া চক্রবর্তীকে এখন খুঁজে পাইনি। তবে চেষ্টা চলছে বলে তারা জানিয়েছেন।

এদিকে সুশান্তের মৃত্যু কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন তাঁর দিদি শ্বেতা সিং কৃতি। তিনি টুইটে লেখেন,” প্রধানমন্ত্রীজি আমার মনে হয়েছে আপনি সবসময় সত্যের জন্য লড়েছেন। আমরা খুব সাধারণ পরিবারের। আমার ভাইয়ের বলিউডে কোনো গডফাদার ছিল না। আপনি এই তদন্তে হস্তক্ষেপ করুন। যাতে কোনো তথ্য প্রমাণ লোপাট না হয়। আমার আশা যে সত্যি প্রকাশ পাবে।”

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী দুইদিন আগে একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে তাঁকে কাঁদো কাঁদো মুখে বক্তব্য রাখতে শোনা যায়। তিনিও আইনের উপর ভরসা রেখেছেন। সত্য সামনে আসবেই এমনই মতামত তাঁর। এর পাশাপাশি রিয়া অভিযোগ করেছে যে সুশান্তের বাবা তাঁকে মিথ্যা কেসে ফাঁসাচ্ছেন। ক্রমেই আরও বেশি জটিল হচ্ছে সুশান্তের মৃত্যু রহস্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026