বিনোদন

বিগত দু’বছরে হু হু করে বেড়েছে রিয়ার সম্পত্তি, রহস্য কী?

গত ১৪ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়া চক্রবর্তী। জানা গিয়েছে সুশান্তের সঙ্গে পরিচয় হওয়ার পরই তার জীবনযাত্রার ওপর প্রভাব বিস্তার করেন রিয়া। পরিবর্তন আনতে থাকেন পুরনো কর্মীসহ সমস্ত বিষয়ে। কিছুদিন আগে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার সহ সম্পত্তি আত্মসাৎ করার জন্য রিয়ার বিরুদ্ধে ১৬ দফার অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং।

বিহার পুলিশে অভিযোগ দায়ের করার পরেই মুম্বাই পৌঁছায় বিহার পুলিশের একটি টিম। তদন্তের পর রিপোর্টে প্রকাশিত হয় তার সম্পত্তির পরিমাণ। গতবছর রিয়ার নগদ অর্থ ১০ লক্ষ থেকে পৌঁছে যায় ১৪ লক্ষে। শুধু তাই নয় মুম্বাইতে তার দুটি সম্পত্তিও রয়েছে। তার এই হঠাৎ সম্পত্তি বাড়ার পেছনে কে সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে সম্প্রতি বলেন, রিয়া তাদের অফিসারদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছেন না। শুধু তাই নয়, ১৪ই জুনের পর থেকে রিয়া তার ঠিকানা পাল্টে চলেছেন। তবে রিয়ার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করতে পারলে, তিনি যেখানেই থাকুন না কেন, তাকে বিহার পুলিস ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবে বলেও জানান এই ডিজিপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026