নিউজ

বেসরকারি বাসের কর মুকুবের সিদ্ধান্ত রাজ্য সরকারের

বাস মালিকদের জন্য সুখবর। এবার বেসরকারি মিনি বাসের ফি মুকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বকেয়া কর মিটিয়ে দিলে কর মুকুব করা হবে”। বাস মালিকরা লক ডাউনের পর ফের রাস্তায় নামতে গেলে বারবার রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানোর আবেদন জানান। সেই বিষয়ে কিছু না বললেও এবার রাজ্য সরকার কর মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।

এদিন বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী সমস্ত নন এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত নয় এমন বাস ও মিনিবাসের কর মুকুব করা হল আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এই কর মকুব করা হল গত ১লা এপ্রিল ২০২০ থেকে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। এছাড়া ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস রুলস অনুযায়ী, যে পারমিট ফি নেওয়া হয় তা মকুব করা হয়েছে চলতি বছরের জন্য। ১লা এপ্রিল ২০২০ থেকে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনার ট্যাক্স মকুব করা হল”।

করোনার জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশে বাসে আদেশানুযায়ী সীমিত সংখ্যক লোক ওঠানোর হয়। করোনার প্রকোপের জেরে রাস্তাঘাটে মানুষজন কম থাকায় বাসেও সেভাবে আয় হচ্ছিল না। তার ফলে বাস সংগঠন লোকসানের মুখে পড়ে। আর এই মর্মে তাঁরা রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানোর আবেদন জানায়। তবে ভাড়া বাড়ানো সম্বন্ধে কিছু না বললেও রাজ্য সরকার বাস সংগঠনের ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026