শ্রেয়া চ্যাটার্জি – পশ্চিমবঙ্গের একজন সফল গায়ক হিসাবে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন রাঘব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ‘দেবদাস’ হিন্দি সিনেমায় ‘ডোলা রে ডোলা’ গানটিতেও নিজের প্রতিভা কে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তিনি। একটা সময় এফ.এম রেডিও খুললেই, রাঘব চট্টোপাধ্যায় ‘চাঁদ কেন আসেনা আমার ঘরে’ গানটি মন মাতিয়ে রাখতো নতুন প্রজন্মকে। এখনো গানটির সুর এবং কথা মানুষের মনের মধ্যে যেন গেঁথে রয়েছে।
রাঘব চট্টোপাধ্যায় এর গাওয়া সেই বিখ্যাত গান গেয়ে আজ ভাইরাল হল এক কন্যা। সে নিজের মতন করে ‘চাঁদ কেন আসেনা আমার ঘরে’ গানটি গেয়েছেন। গানটি শুধু যে সাধারণ মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে তা নয়, গানটির যিনি আসল গায়ক অর্থাৎ রাঘব চট্টোপাধ্যায়েরও মন ছুঁয়েছে। মেয়েটির গানকে বাহবা জানিয়েছেন স্বয়ং গায়ক নিজেই।
কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে। আধুনিক গানটিকে একেবারে নিজের করে নিয়ে নিজের মতন করে গেছেন এই কন্যা। ফেসবুক প্রোফাইলে রয়েছে আরো অসাধারণ গান। একটি গান যেন আরেকটি গান কে টেক্কা দিচ্ছে। এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ, থুড়ি, এ বলে আমায় শোন, ও বলে আমায় শোন। স্বয়ং গায়ক তাকে এমন কমেন্ট করেছে দেখে, যিনি এই গানটি গেয়েছেন তিনিও তার আনন্দকে ধরে রাখতে পারেননি। রাঘবের কথাকে দর্শকের সামনে তুলে এনে বলেছেন, ‘এটি তার জীবনে শ্রেষ্ঠ পাওয়া গুলির মধ্যে একটি’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…