সুশান্তের বাবা মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছেন, এমনই অভিযোগ রিয়ার
সুশান্তের মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন রিয়া চক্রবর্তী। গত ২৬ জুলাই সুশান্ত সিং রাজপুতের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিহারের পাটনা থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। তিনি রিয়ার বিরুদ্ধে টাকা হাতানো, চুরি, ব্ল্যাকমেল, মানসিক অত্যাচার সহ একাধিক কারণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর এই নিয়ে এবার মুখ খুললেন রিয়া।
সুশান্তের মৃত্যুর ঘটনাতে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। সুশান্তের বাবা নিজের প্রভাব কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এমনি অভিযোগ শীর্ষ আদালতে দায়ের করলেন রিয়া চক্রবর্তী। এছাড়া পাটনা থেকে সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে মুম্বইতে স্থানান্তরিত করা হয়, সে বিষয়ে শীর্ষ আদালতে আবেদন করেছে রিয়া। আর এই আবেদনের পর সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল করেছে সুশান্তের পরিবার।
এদিকে বৃহস্পতিবার বিহার পুলিশের তদন্তকারী দল সুশান্তের যে কয়টি ব্যাঙ্কে একাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কগুলির ব্রাঞ্চে যান। আর সমস্ত তথ্য সংগ্রহ করেন। কোথায় কোথায় কিসে টাকা খরচ হয়েছে সমস্ত কিছুর তদন্ত করা হবে বলে জানা গেছে। সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে ১৫ কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ করেছেন। আর এই তদন্তের জন্য ইডি তদন্ত ও শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…