বিনোদন

করোনাকে হারিয়ে ‘কৃষ্ণকলি’র সেটে ফিরলেন নিখিল

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাঝপথ থেকে আপনাদের চকোলেট বয় নীল যে গায়েব হয়ে গিয়েছিলো তা আপনারা বুঝতে পেরেছিলেন?
নাহ, আপনি হয়তো চায়ের কাপে চুমুক দিতে দিতে ‘কৃষ্ণকলি’র ধামাকা পর্ব দারুন ভাবে উপভোগ করছিলেন, কিন্তু শ্যামার নীল যে তাঁর ঘরে বসেই শ্যুটিং সম্পন্ন করলেন তা কি আপনারা ঘুনাক্ষরেও টের পেয়েছিলেন? পাননি তো? আজ্ঞে হ্যা, ‘কৃষ্ণকলি’র নিখিল ওরফে নীল ভট্টাচার্য হয়েছিলেন কোভিড শিকার। তাতেই প্রায় ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে ছিলেন কৃষ্ণকলি ধারাবাহিকের ব্যাটসম্যান.
আগস্টের প্রথম সপ্তাহে শোনা গিয়েছিল যে সহকর্মী ভিভান ঘোষের পর করোনায় আক্রান্ত হয়েছেন নীল ভট্টাচার্য।

তবে আইসোলেশনে থেকেই ফেসবুক লাইভে এসে প্রথম দর্শকদের আশ্বস্ত করেছিলেন নিখিল যে তিনি খুব শিগগিরিই সুস্থ হয়ে সেটে ফিরবেন। কৃষ্ণকলির এই জমজমাট পর্বে নিখিলের আগমন তাঁর অনুরাগীদের মধ্যে এক্সট্রা স্যাটিসফিকশন তৈরী করেছে।

নিখিলের জনপ্রিয়তার জন্য তাঁকে বাড়িতে থেকেও শ্যুটিংয়ে অংশগ্রহণ করতে হয়েছিল। স্ক্রিপ্ট, লাইট, ক্যামেরা সব কিছুর বন্দোবস্ত ছিল তাঁর বাড়িতেই। সেখান থেকেই নিখিল শ্যামার হত্যাকারীদের ধরার ব্যাপারে অনুসন্ধান চালিয়েছে আর আপনাকে আমাকে এন্টারটেইন করে গেছে। পরিচালকের নির্দেশ শুনে শুনে ঘরেই শট দিতেন তিনি।

নিখিলের কামব্যাকের পর ‘কৃষ্ণকলি’র সেট এখন প্রায় জমজমাট। বুধবার থেকেই পুরোদমে সিরিয়ালের কাজ শুরু করে দিয়েছেন তিনি। ধারাবাহিকের এই টানটান পর্বে নিখিলের আগমন সেটে আনন্দ এনে দিয়েছে। তবে কি নিখিল স্বয়ং শ্যামার খুনীদের ধরতে পারবে? আবার কি নিখিল শ্যামার লাভস্টোরি জমে উঠবে? অপেক্ষা করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026