বিনোদন

করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, ট্যুইট করে জানালেন নিজেই

ঋদ্ধিমান রায়: আজ সকালেই অভিনেত্রী শুভশ্রীর বেবি বাম্পের ছবি ও ক্যাপশন পোস্টে মজেছিলেন রাজ-শুভশ্রী ভক্তেরা। এর মধ্যেই খারাপ খবর এল রাজের পক্ষ থেকে। নিজেকে করোনা আক্রান্ত বলে ট্যুইটারে জানালেন পরিচালক রাজ চক্রবর্তী।

ট্যুইটে রাজ লেখেন,”আমার কোভিড ১৯ ধরা পড়েছে। সম্প্রতি আমার বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে দুবার তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। হোম কোয়ারেনটাইনে আছি, পরিবারের সদস্যদের কোভিড পরীক্ষা করা হবে।”

উল্লেখ্য, শুভশ্রী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আজ সকালেই নতুন অতিথি সম্পর্কে আবেগমাখা অনুভূতি শেয়ার করে নজর কাড়েন রাজের স্ত্রী। এর মধ্যেই রাজের থেকে এমন আকস্মিক দুশ্চিন্তার খবরে চিন্তিত রাজ-শুভশ্রী ভক্তরা।

যদিও লক ডাউন কিংবা তার পরবর্তী সময়ে পরিবার ও স্ত্রীয়ের সঙ্গেই কাটাতে দেখা গেছে রাজকে। যতটুকু কাজের সূত্রে বাড়ির বাইরে ভেরিয়েছেন, প্রিকশন নিয়েই গেছেন প্রতিবার বলে জানিয়েছেন রাজ। এমন কি এর মধ্যে কোনরকম শুটিং ও করেন নি তিনি। তাই কীভাবে কোভিড আক্রান্ত হলেন রাজ তা জানা যায় নি। রাজ- শুভশ্রী এবং আগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে কমেন্ট জানিয়েছেন রাজের অনুরাগীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026