সুশান্ত মৃত্যু রহস্যের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পাশাপাশি নেপটিজমের অন্যতম গডফাদার হিসেবে ইতিমধ্যেই বিতর্কে পরিচালক মহেশ ভাট। এই বিতর্কের মধ্যেই মুক্তি পায় নব্বইয়ের দশকে মহেশ ভাটের পরিচালিত ছবি সড়কের রিমেক ভার্সন সড়ক ২ এর ট্রেলার। মহেশ ভাটের প্রতিকূলে এখন ভারতের সিনেমাপ্রেমী মানুষজনের আবেগ। এই পরিস্থিতিতে ডিসলাইকের বন্যায় কালিমালিপ্ত হয়েছে সড়ক ২ এর ট্রেলার ইতিমধ্যেই।
এরমধ্যে গতকাল রিলিজ হয়েছে সড়ক ২ এর একটি গান ‘তুম সে হি’। গানের মধ্যে ছবির নায়ক আদিত্য রায় কাপুর ও নায়িকা আলিয়া ভাটের প্রেমের দমক লক্ষণীয়। গানে উভয়ের রোমান্টিক ঘনিষ্ঠ মুহূর্ত উদ্বেল করে তোলে হৃদয়কে। পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি নিঃসন্দেহে জনপ্রিয়তা অর্জন করে নিত সিনেমাপ্রেমীদের মনে। গানটি গেয়েছেন অঙ্কিত তিওয়ারী ও লীনা বোস।
গানটির কাস্টিং সুন্দর ভাবে করা হলেও সড়ক ২ এর রেকর্ড ডিসলাইকের স্মৃতি ফিরে এল ‘তুম সে হি’তে। সোনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব সাইটে গানের লাইকের সংখ্যার চারগুণেরও অধিক মিলেছে ডিসলাইক। পরিসংখ্যান ট্রেলারের মত গানটিকেও নিয়ে যেতে চলেছে ডিসলাইকের রেকর্ড গড়ার পথে।
সম্প্রতি অভিযোগ উঠেছিল এই ছবিতে কাজ করার কথা ছিল সুশান্ত সিংয়ের। কিন্তু মহেশ ভাট সুশান্তের স্থলে আদিত্যকে নিয়ে আসেন। অবশ্য এই অভিযোগকে ভুয়ো বলে দাবি করেছেন মহেশ। এই সমস্ত তর্ক-বিতর্ক ও সুশান্তপ্রেমীদের মহেশ ভাটের প্রতি ঘৃণার আবহে ২৮ আগস্ট হটস্টার-ডিজনিতে মুক্তি পাচ্ছে ছবিটি। এখন দেখার, ট্রেলার কিংবা গানের সঙ্গে সঙ্গে সড়ক ২ ছবিও মুখ থুবড়ে পড়ে কি না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…