নিউজ

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রণব মুখোপাধ্যায়, ট্যুইটে জানালেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রবিবার ট্যুইট করে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন একথা। তিনি দ্রুত সকলের মাঝে ফিরে আসবেন বলেও ট্যুইটে লেখেন অভিজিৎ বাবু। রবিবার সকালে ট্যুইট করে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “গতকাল বাবাকে দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ এবং আপনাদের প্রার্থনায় গত কয়েকদিনের তুলনায় বাবার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। খুব দ্রুত তিনি সকলের মাঝে ফিরে আসবেন।”

যদিও রবিবার সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি এখন ভেন্টিলেশনেই আছেন। হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হয়, “তাঁর বিভিন্ন কো-মর্বিটিজ রয়েছে। তবে এই মুহূর্তে তাঁর ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটার গুলি স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের দল সর্বদা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।”


গত রবিবার রাতে তাঁর দিল্লির বাসভবনের বাথরুমের মেঝেতে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। কিন্তু তারপর অস্ত্রোপচারের জায়গা থেকে ফের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মস্তিষ্কের অন্যান্য অংশেও রক্তক্ষরণ হয়। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন, সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। এর মাঝে রবিবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।

গত সপ্তাহে তাঁর শারীরিক অবস্থা নিয়ে একাধিক গুজব রটে। বেশ কয়েকটি সংবাদ চ্যানেলে তাঁর মৃত্যুর খবরও রটে যায়। বাধ্য হয়ে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে বিবৃতি দিতে হয়। কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। তারপর থেকেই অভিজিৎ মুখোপাধ্যায় নিয়মিত বাবার খবর ট্যুইটের মাধ্যমে জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026