টেক বার্তা

তেলে নয়, এবার জলে চলবে বাইক, আকর্ষণীয় মোটরবাইক আনছে Yahama

মোটরবাইক দুনিয়ায় একের পর এক নতুন পরিকল্পনা বাস্তবায়িত করে থাকে বিভিন্ন নির্মাণকারী সংস্থাগুলি। সম্প্রতি এবার র‍্যাডিকাল মোটরসাইকেলের ধারণা প্রকাশ করলো জনপ্রিয় সংস্থা Yamaha। বাইকটির নাম স্থির করা হয়েছে Yamaha XT500 H2O edition। অর্থাৎ, স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে যে, বাইকটি জল দ্বারা চালিত হতে চলেছে। তবে প্রকল্পটি নতুন নয়, শুরু হয়েছিল 2016 সালে। এবার সেই ধারণার তৃতীয় পুনরাবৃত্তি।

এই XT500 H2O সংস্করণটি নিয়ে বিশেষজ্ঞদের মত অনুযায়ী জানা গিয়েছে, এটি Yamaha XT500 এর আপডেটেড মডেল। অন্যদিকে, 499 সিসি, পেট্রোল ইঞ্জিন, ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত ক্লাসিক Yahama XT500 মডেলটি 1975-1981 সালের মধ্যে বিক্রি হওয়া অন্যতম সেরা বাইক ছিল।

পাশাপাশি অনেকেই মনে করছেন, XT500 H2O মডেলটি ভবিষ্যতে যে সমস্ত বাইকে আসতে চলেছে সেই ধারণারই বাস্তবায়ন। আজ থেকে আগামী পাঁচ বছর পর হয়তো এই মডেলের বাইকের রমরমা দেখা দেবে। উল্লেখযোগ্য বিষয় হল, বাইকটি ‘Water’ ইঞ্জিন দ্বারা চালিত হওয়ার বৈশিষ্ট্য একে সাধারণ বাইক থেকে পৃথক করে তুলেছে।

যদিও বাইকটি কবে লঞ্চ করা হতে পারে, সেই বিষয়ে কিছু স্পষ্ট জানায়নি সংশ্লিষ্ট সংস্থা। তবে 2025 সালের পরই এটি বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র : TechPingo

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026