ঋদ্ধিমান রায়: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের ভবিষ্যৎ নিয়ে আজ গোটা দেশ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। সুশান্ত এর বাবা কেকে সিং মডেলার তথা সুশান্তের বান্ধবী রিহাসমেত তার পরিবারের বিরুদ্ধে পাটনা থানায় মামলা দায়ের করার পর থেকে সুশান্ত মৃত্যু রহস্য নিয়ে ফিল্ডে নামে বিহার পুলিশও। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়ে রিহা মামলার তদন্তের জন্য মুম্বই পুলিশের পক্ষেই সওয়াল করেন।
আজকের সুপ্রিম রায়ের পূর্বে সিবিআই তদন্তের আর্জি নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ভিডিওটির মাধ্যমে তিনি গোটা দেশকে তাঁদের পাশে চেয়ে সিবিআই তদন্তের ইচ্ছা প্রকাশ করেন শ্বেতা। শুধু তাই নয়, ভিডিওটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহ মন্ত্রী অমিত শাহকে ট্যাগও করেন তিনি।
ভিডিওটির মাধ্যমে শ্বেতা দেশবাসীর উদ্দেশ্যে আপিল করে বলেন–‘সত্য জানার অধিকার আমাদের রয়েছে।সুশান্তেরও সঠিক বিচার পাওয়ার অধিকার রয়েছে। যোগ্য বিচার না হলে কোনোদিন আমরা শান্তি পাব না।’
পোস্টটির সমর্থনে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ড ট্যুইট করে লেখেন,’দিদি, আমরা সত্যের সন্ধান আর বিচার দুটোই পাব।’
উল্লেখ্য, মুম্বই পুলিশ সিবিআই কিংবা বিহার পুলিশের হাতে সুশান্ত সংক্রান্ত মামলার তদন্তের বিরোধিতা করলেও বিহার সরকার দাবি করেছে সুশান্তের মৃত্যু রহস্য সম্পর্কে তদন্ত করার অধিকার বিহার পুলিশের রয়েছে।
নিজের অদ্ভুত এবং ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই শিরোনামে থাকেন Uorfi Javed। আবারও এক অভিনব…
ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী Monalisa আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামারাস লুক দিয়ে ভক্তদের মুগ্ধ…
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…
গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…
চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…