নিউজ

নিম্নচাপের জের, টানা ৩ দিন প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। শুক্রবার থেকে টানা তিনদিন এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে এখনো তেমন ভাবে বৃষ্টি হয়নি। কিন্তু শুক্রবার থেকে আবার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলা ও ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন এই নিম্নচাপটি। এর প্রভাবেই সপ্তাহের শেষে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। নিম্নচাপের ফলে উত্তাল হতে পারে সমুদ্র। তাই প্রশাসনের তরফে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। মাঝে মাঝে হালকা মেঘও দেখা যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026