বিনোদন

মাদক কাণ্ডে আটক সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, নজরে রয়েছে সৌভিক ও রিয়াও

শুক্রবার সকাল থেকেই অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শেষে মাদক যোগে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করে এনসিবি। স্যামুয়েল মিরান্ডার বাড়িতে যত রকমের ইলেক্ট্রনিক গ্যাজেট আছে সব কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্ত সূত্রে এখনও পর্যন্ত খবর, সৌভিক চক্রবর্তী অর্থাৎ রিয়া চক্রবর্তীর ভাই এই মাদক চক্রের র‍্যাকেটকে লিড করতেন। ইতিমধ্যেই ৩ জন ড্রাগ মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং রিয়ার বাড়িতে হানা দিয়েছে মুম্বাই পুলিস ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সৌভিকেরও সমস্ত ইলেক্ট্রনিক আইটেম বাজেয়াপ্ত করা হয়েছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সৌভিক ও রিয়াকেও আটক করা হতে পারে বলে সূত্রের খবর।

এনসিবি ক্রমাগত জেরা চালিয়ে সৌভিকের পূর্বেকার রেকর্ড চেক করেছে। এখনও পর্যন্ত সৌভিকের বিরুদ্ধে বহু ফুটেজ এসে পড়েছে এনসিবির হাতে। জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী-সহ তাঁর গোটা পরিবারই মাদকাসক্ত ছিল। তাঁরা মারিজুয়ানা ও সিবিডি র মত ড্রাগ পাচার করতেন। অন্যদিকে এও জানা যাচ্ছে, সুশান্তকে মাদকে নেশা ধরিয়েছিলেন রিয়াই। এমনকী সুশান্তের টাকায় চলতো এই লেনদেন।

আজ শুক্রবার স্যামুয়েল ও সৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা হবে। উল্লেখ্য সৌভিক চক্রবর্তীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বলে জেরায় দাবি করেন জায়েদ। এনসিবির তরফে বুধবার থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ৩ মাদক কারবারীকে। যার মধ্যে মুম্বই থেকে গ্রেফতার করা জায়েদ। আরেক মাদক পাচারকারী বসিতের সঙ্গে সৌভিক সরাসরি যোগাযোগ রাখতেন মাদক সংক্রান্ত বিষয়ে। এমনকি, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে বসিতের কাছে পাঠাতেন সৌভিক নিষিদ্ধ মাদক সংগ্রহ করার জন্য। ঠিক এমনটাই জানান জায়েদ।

সুশান্তের ভিসেরা রিপোর্ট সিবিআই-এর কাজে না এলেও মনের তদন্ত চলছিল। সেখান থেকেই উঠে আসে একের পর এক ভয়ঙ্কর তথ্য। এখন সকলের প্রশ্ন, রিয়া কি সুশান্তের অজান্তে সুশান্তকে মাদক মিশিয়ে খাওয়াতেন নাকি সুশান্ত নিজেও জানতেন। চলছ চুল চেরা বিশ্লেষণ। বিশেষ ভাবে উল্লেখ্য, বলিউড কুইন কঙ্গনা রানাউত ইতিমধ্যে সরাসরি অভিযোগ এনেছেন একদল বলিউড অভিনেতার উপর। তিনি সরাসরি জানিয়েছেন বহু অভিনেতারা তাঁদের হাউস পার্টিতে নিষিদ্ধ ড্রাগ সেবন করেন। তবে কি এবার আরও কোন ব্যক্তির মুখোশ খুলে যাবে? চলছে তদন্ত, নজরে সৌভিক রিয়া সহ গোটা বলিউডও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026