নিউজ

অ্যাকাউন্ট হ্যাকের পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হুমকি, তদন্তে এনআইএ

নয়াদিল্লি: প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট হ্যাক এবং পরে তিন শব্দের হুমকি মেল কার্যত জাতীয় সুরক্ষাকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে একটি মেল করা হয়। যাতে মাত্র তিনটি শব্দ লেখা রয়েছে। ‘কিল নরেন্দ্র মোদি’। নেশনাল ইনভেস্টিকেশন এজেন্সির তরফে এই মেল প্রকাশ করা হয়। এই খবর প্রকাশে আসা মাত্র দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। যেখানে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

৮ অগাস্ট একটি অজ্ঞাত মেইল আইডি ylalwani12345@gmail.com থেকে আর এক আইডি-তে info.mum.nia@gov.in এই মেল পাঠানো হয়েছিল। এনআইএ-র তরফ থেকে এ বিষয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এই মেলের পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাকেও আরও আঁটোসাঁটো করে দ্বিগুণ করা হয়েছে বলে সূত্রে খবর। কিন্তু এর পেছনে কে ব কারা তা এখনও যথাযথভাবে জানানো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক এবং পরে এই হুমকি চিঠি দুটি বিষয় নিয়ে কার্যত দেশের গোয়েন্দাদের রাতের ঘুম ছুটেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সেখানে ক্রিপ্টো কয়েনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দেওয়ার আবেদন জানানো হয়। এছাড়াও অনেক অসংলগ্নমুলক টুইট করা হয়। সকলে বুঝতে পারে যে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। যদিও সঙ্গে সঙ্গে টুইটারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং হ্যাকারদের করা সমস্ত টুইট মুছে ফেলা হয়। সব মিলিয়ে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026