মেদিনীপুর: আজ, শুক্রবার সারা রাজ্য জুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আর এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করতে গিয়ে বিপত্তি। পুলিশের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই ‘গণতন্ত্র বাঁচাও’ অবস্থানের প্রস্তুতিতে মঞ্চ তৈরি করতে শুরু করেন বিজেপি কর্মীরা। অবশেষে পুলিশের কড়া মনোভাবে সেই মঞ্চ সরাতে বাধ্য হয় বিজেপি।
পূর্ব ঘোষণা মত এইডাককে মাথায় রেখে মেদিনীপুরের এলআইসি চকে জোরকদমে চলে মঞ্চ তৈরির কাজ। তবে সে কাজ অসমাপ্ত রয়ে গেল। মঞ্চ সরানোর নির্দেশ দেয় মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। তবে মঞ্চ সরানোর আগে বহুবার বিজেপির পক্ষ থেকে পুলিশকে বোঝানো হয়। কিন্তু পুলিশ কোনও কিছু শুনতে নারাজ।
জেলা বিজেপির পক্ষ থেকে জেলা বিজেপির সভাপতি সমিত কুমার দাস পুলিশের সঙ্গে কথা বলতে চান। কিন্তু পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে নারাজ। তাঁর কোনও কথাতেই কর্ণপাত করেনি কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে সমিত কুমার দাস শাসকদলকেই ঘটনার জন্য দায়ী করেন।
তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আগে থেকেই মঞ্চ তৈরির কাজ করছিলাম। কিন্তু প্রথমে কোনও বাধা আসেনি। হঠাৎ পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়া হয়। পুরোটাই শাসক দলের কথাতেই ঘটেছে তা বেশ বুঝতে পারছি। তা না হলে পুলিশ শেষ মুহূর্তে এসে এভাবে আমাদের হেনস্থা করত না।’
শুধু তাই নয়, উপযুক্ত নথি দেখানোর পরেও পুলিশ মঞ্চ তৈরির কাজে বাধা দেয় বলেও অভিযোগ করেছেন সমিত কুমার দাস। যদিও তাঁর অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেছেন, ‘অনুমতি না নিয়ে মঞ্চ তৈরি করা হয়েছিল। করোনা পরিস্থিতিতে অনুমতি না নিয়ে কোনও কাজ করা উচিত নয়, তাই পুলিশ নিজের দায়িত্ব পালন করেছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…