বিনোদন

ইডির প্রশ্নে সঠিক উত্তর দিলেন না প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কাণ্ডে এবার ইডির দপ্তরে হাজিরা দিলেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। বিহার পুলিশে দায়ের করা অভিযোগের পর এই প্রথমবার জনসমক্ষে এলেন তিনি। তবে একটি সংবাদমাধ্যমের তরফে বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কোনোরকম সহযোগীতা করতে চাইছেন না তিনি। তাকে প্রশ্ন করা হলে উত্তরে বলেন, “আমি ঠিক মনে করতে পারছিনা।”

উল্লেখযোগ্য, তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা এবং সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন সুশান্তের বাবা কেকে সিং। ইডির তরফ থেকে প্রধানত অর্থপাচারের অভিযোগের ভিত্তিতেই জেরা করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। তবে তাকে করা কোনো প্রশ্নেরই ঠিক উত্তর দেননি এই অভিনেত্রী। অন্যদিকে তার ভাই সৌমিককেও জেরা করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি রিয়া যে তিনটি সম্পত্তি কিনেছিলেন সেই সংক্রান্ত তথ্য গুলি জমা করতে বলেছে ইডির। তার সম্পত্তির মধ্যে একটি রয়েছে মুম্বাইয়ের খার এলাকায় ৩২২ স্কোয়ার ফুটের 1bhk ফ্ল্যাট। যেটার দাম ট্যাক্স ও রেজিস্ট্রেশন মিলিয়ে ৮৪ লক্ষ টাকা। তবে তার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে মাত্র ১০ শতাংশ। বাকি ৬০ লক্ষ টাকা হোম লোন নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শুধু তাই নয় ইডির তরফ থেকে থেকে পাঁচ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নও জমা দিতে বলা হয়েছে। আগামীকাল রিয়া ও তার ভাই সহ অন্যান্যদের জেরা চালাতে পারে ইডি। এদিকে জানা গিয়েছে, রিয়ার চ্যাটার অ্যাকাউন্টেন্টকে ইডির তরফে দুবার শমন পাঠানো হলেও তিনি ইডির দফতরে হাজিরা দেননি। তবে সমগ্র তদন্তে রিয়া কেন অসহযোগীতা করছেন সেই প্রশ্নই এখন সকলের মনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026