স্বাধীনতার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী মানালি দে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে। অবশ্য আনুষ্ঠানিক ভাবে নয়, বিয়ে হল রেজিস্ট্রির মাধ্যমে। সন্ধ্যায় অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে এই খবর দেন অভিনেত্রী।
জাকজমক ভাবে নয়, বরং পরনেও ছিল সাদামাটা পোশাক দুজনের। লাল সালোয়ার আর কানে দুল পরা ছিল মানালির, অভিমন্যু পরেছিলেন লাল পাঞ্জাবি। আইনি পদ্ধতির এই বিয়েতে উপস্থিত ছিলেন মানালির দাদু ও বাবা, এবং অভিমন্যুর তরফ থেকে তাঁর বাবা। রেজিস্ট্রি হয়েছে অভিমন্যুর বাড়িতেই। করোনার জন্য এবং সেই সঙ্গে অভিমন্যুর মা মুম্বইয়ে থাকার দরুন এখন আনুষ্ঠানিক বিয়ে থেকে বিরত থাকলেন দুজনে। রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর আঙুলের কালি দেখিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মানালি।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘কালি আমার মা’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে হাতে খড়ি হয় মানালির। ২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হলেও ২০১৬ তে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের মধ্যে। অবশ্য সেই বিচ্ছেদ নিয়ে আক্ষেপ কখনো হয় নি মানালির। অভিমন্যুর সঙ্গে বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতেই। সেই বন্ধুত্ব ও পরে প্রেমের আইনি পদ্ধতিতে শুভ পরিণয় সম্পন্ন হল আজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…