বিনোদন

সুশান্তের সুবিচার চেয়ে কী করলেন যোগগুরু রামদেব? ভাইরাল ভিডিও

সুশান্তের মৃত্যু রহস্য তদন্তে সিবিআইকে চেয়ে প্রথম থেকেই ভার্চুয়াল আন্দোলনের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আজ অভিনেতার মৃত্যুর দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও কমেনি সেই ঢেউয়ের বেগ ও আবেগ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অভিনেত্রী কঙ্গোনা রানাউতকেও প্রথম থেকেই দেখা গেছে #JusticeforSSR ক্যাম্পেনে।

কিছুদিন আগে সিবিআই তদন্তের দাবি নিয়ে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের আন্দোলনে যোগ দেন অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া কিংবা সঞ্জনা সিঙ্ঘির মত একাধিক তারকা। একাধিক বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিবিআই তদন্তের আবেদন জানান সুশান্তের দিদি শ্বেতা কীর্তিও। এবার সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে যজ্ঞে বসলেন বাবা রামদেব। অন্যদিকে সুসান্তের পরিবারের পাশে এসে দাঁড়ালেন নির্ভয়ার মা আশা দেবী।

গতকাল পতঞ্জলীর পক্ষ থেকে সুশান্তের আত্মার শান্তিকামনায় ন্যায় বিচার চেয়ে পুজো দিলেন বাবা রামদেব। ইতিমধ্যে সুসান্তের পরিবারের সঙ্গে কথাও বলেন বাবা। প্রতিক্রিয়ায় জানান– সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলে আমার বুক কেঁপে উঠছে। ওঁদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। পাশাপাশি সুশান্তের আত্মার শান্তি ও ন্যায়বিচার কামনা করেন রামদেব।

সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নির্ভয়ার মা আশা দেবীও। নিজের পরিস্থিতি ও এত বছর ধৈর্য ধরে অপেক্ষা করে পর বিচার মেলার দৃষ্টান্ত স্মরণ করিয়ে আশা দেবী বলেন– সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত নিশ্চয়ই হবে। সুপ্রিম কোর্টের উপর তিনি ভরসা রাখার পরামর্শ দেন সুশান্তের বাবাকে। দিদি শ্বেতা কীর্তির উদ্দেশ্যেও বার্তা দেন নির্ভয়ার মা। বলেন, সময় লাগলেও আপনারা ন্যায় বিচার পাবেন নিশ্চিত ভাবে।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026