নিউজ

শরীরে কী কী উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করবেন? জানালেন বিজ্ঞানীরা

অল্প জ্বর জ্বর ভাব, কাশি হলেই মনে করছেন করোনা হয়েছে? যদিও করোনার প্রাথমিক উপসর্গ এগুলো হলেও, সবসময়ই জ্বর জ্বর ভাব এবং কাশি হলেই কিন্তু তা করোনা নয়। তবে কিভাবে বুঝবেন আপনি করোনা আক্রান্ত কিনা? ঠিক কোন কোন উপসর্গ দেখা দিলে বুঝবেন যে আপনার করোনা হয়েছে? সম্প্রতি, মেডিক্যাল জার্নালে এই বিষয়ে বিশেষ গাইডলাইন দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল কি কি উপসর্গ দেখলে একজন মানুষের করোনা পরীক্ষা করা উচিত সেই বিষয়ে জানিয়েছেন মেডিক্যাল জার্নালে। দেখে নিন তাঁরা কি বলছেন-

ফ্রন্টনিয়ার্সের ‘পাবলিক হেলথ’ মেডিক্যাল জার্নালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, সাধারণ জ্বর বা সর্দি-কাশি মানেই যে করোনা, এমনটা মোটেই নয়। ঠান্ডা লেগেও সাধারণ ভাইরাল জ্বর বা সর্দি কাশি হতে পারে। এগুলির জন্য করোনার পরীক্ষা করানোর কোনো দরকার নেই। বরং কয়েকটি উপসর্গ পরপর দেখা গেলেই করোনার পরীক্ষা করানো উচিত। সেগুলি হলো

১. করোনা সংক্রমণের প্রথম উপসর্গ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং সেখান থেকেই জ্বর আসা।

২. জ্বরের সঙ্গেই সর্দি বা শুকনো কাশি। এই কাশি ক্রমাগত চলতেই থাকবে।

৩. সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হবে। বিশেষত পেশির ব্যথায় কাবু হবে রোগী।

৪. একইসাথে বমিভাব, ঝিমুনি দেখা দেবে। কিছুদিন পর থেকেই হজমের সমস্যা শুরু হবে। পেট খারাপও হতে পারে রোগীর।

করোনার প্রাথমিক লক্ষণ এগুলো। এগুলো যখন দেখা দেবে তখনই করোনার পরীক্ষা করতে হবে। সঠিক সময়ে করোনা রোগীর চিকিৎসা শুরু না হলে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে বুকে ব্যাথাও শুরু হবে। চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রামিত হলে অনেকেরই প্রাথমিক পর্যায়ে হাতের কনুই, আঙুল বা পায়ের আঙুল, গোড়ালিতে লালচে-বেগুনি র‍্যাশ হতে দেখা যায়। কখনও সেটা দগদগে ঘা হয়ে যায়। কারও ক্ষেত্রে তা এক সপ্তাহের মধ্যে মিলিয়েও যায়। এই ধরণের কোনো লক্ষণ দেখলে সাথে সাথেই চিকিৎসকের কাছে যেতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026