গত ১৪ই আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় ‘অভয়-২’ নামক ওয়েব সিরিজ। সেই ছবির একটি দৃশ্যে দেখা যাচ্ছে ফৌজদারি ঘরের বোর্ডে সন্ত্রাসবাদীদের তালিকায় তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। আর এই ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়া তোলপাড়। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে জি ফাইভের ওয়েব সিরিজ ‘অভয় -২’। নেটিজেনরা বলছেন, ছবির পরিচালক কেন ঘোষ যেখানে একজন বাঙালি তাঁর চোখ কিভাবে এড়িয়ে গেলো এই দৃশ্য?
ছবিতে ভারতের তথা বাঙালির গর্ব, ঐতিহ্য ও তরুণ বাঙালি স্বাধীনতা সংগ্রামীকে এহেন হেয় করার সাহস দেখে স্বভাবতই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। এছাড়া ওয়েব সিরিজটিতে যুক্ত রয়েছেন একাধিক বাঙালি। এরপরেও ছবির দৃশ্যটির এত বড় ভুল চোখ এড়িয়ে গেল কিভাবে সেই প্রশ্নই তুলছেন সকলে। ইতিমধ্যেই ঘটনা প্রকাশ্যে আসতেই জি ফাইভকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়েছেন নেটিজেনরা। এছাড়া টুইটারে #BanZee5 হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছেন অনেকে।
যদিও এখনো পর্যন্ত ওয়েব সিরিজটির বাঙালি পরিচালক কেন ঘোষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এছাড়া ছবিটির মুখ্য চরিত্রে কুনাল খেমুর পক্ষ থেকেও কোনোরকম উত্তর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন অনেকেই যে, ছবিটির পরিচালক কিংবা প্রোডাকশন টিমের চোখ এড়িয়ে গেল কিভাবে এই দৃশ্য? ওয়েব সিরিজটিতে মুখ্য চরিত্রে রয়েছেন কুনাল খেমু। এছাড়া সন্দিপা ধর, রাম কাপুর, ইন্দ্রনীল সেনগুপ্ত, চাঙ্কি পান্ডে আরও প্রমুখ অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন।ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় গত ১৪ই আগস্ট। এটি একটি ক্রাইম থ্রিলার বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…