বিনোদন

জিয়া খানের মৃত্যুর সঙ্গেও কি জড়িত মহেশ ভাট? বিস্ফোরক অভিযোগ জিয়ার মায়ের

সুশান্ত মৃত্যু রহস্য নিয়ে চলমান টানাপোড়েনে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ছে একের পর এক কেউটে। জড়িয়ে পড়ছে বহু প্রভাবশালী তারকার নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে প্রথম থেকেই জড়িয়ে গেছে তাঁর ম্যানেজার দিশা সালিয়নের মৃত্যুর ঘটনাও। একাধিক মিডিয়া দাবি করেছে সুশান্তের মতই খুন করা হয় তাঁর ম্যানেজারকেও।

এই রহস্য সমাধান নিয়ে যখন পুলিশ-ইডি-সিবিআই আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে, এবার ভস্মে ঘি ঢালার মত উঠে এল অভিনেত্রী জিয়া খানের রহস্য মৃত্যুর প্রসঙ্গও। সুশান্ত মৃত্যু রহস্য নিয়ে বলার প্রসঙ্গে এবার ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে মেয়ের মৃত্যু সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন জিয়া খানের মা রাবিয়া খান। জিয়ার মৃত্যুও আত্মহত্যা বলে পুলিশ দাবি করলেও তিনি কখনোই এই দাবি মানেন নি বলে বক্তব্য রাবিয়ার।

রাবিয়া বলেন জিয়ার শেষকৃত্যের দিনে জিয়ার মৃত্যু সম্পর্কে পরিচালক মহেশ ভাটের সঙ্গে কথা হয় তাঁর। মহেশ ভাটকে রাবিয়া বলেন আত্মহত্যা করার মত কোনো কারণই জিয়ার ছিল না। এর পরই মহেশ ভাট হুমকি দেন রাবিয়াকে। তিনি নাকি রাবিয়াকে ধমক দিয়ে বলেন– চুপ থাক। না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব। এর সঙ্গেই মহেশ ভাটকে বলিউড মাফিয়ার মুখপাত্র বলেও চাঞ্চল্যকর দাবি করেন জিয়ার মা।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুম্বইতে বাড়ি থেকেই উদ্ধার করা হয় জিয়ার মৃতদেহ। জিয়ার পরিবার সুরজ পঞ্চালির বিরুদ্ধেই মেয়েকে সম্পর্কে ফাঁসিয়ে হত্যা করার অভিযোগ আনেন। জিয়ার মায়ের বক্তব্য সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর মেয়ের মৃত্যুর মিল রয়েছে। দুই ক্ষেত্রেই প্রথমে প্রেমের ফাঁদে জড়িয়ে টাকাপয়সা নয়ছয় করে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সাত বছর পর এমন পরিস্থিতির মধ্যে জিয়া খানের মৃত্যু নিয়ে এই বিস্ফোরক অভিযোগ মহেশ ভাটকে কতটা ব্যাকফুটে ফেলে তা এখন দেখার অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026