নিউজ

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে সিএএ বিরোধী ভোটাভুটি আপাতত বন্ধ, কূটনৈতিক জয় পেল দিল্লি

যে কোন ব্যাপারেই সরব থাকা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট মার্চ পর্যন্ত সিএএ বিরোধী আইনে ভোটাভুটি করতে পারবে না।ইউরোপীয় ইউনিয়নের আইনি শাখা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে ভোটাভুটি মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গণতান্ত্রিক দেশের অধিকার নিয়ে যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয় সে জন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপে বরাবরই তীব্র আপত্তি ছিল ভারতের। ভারতের সংশোধিত আইন বিরোধী প্রস্তাবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা মোট দশটি ভাগে ভাগ করে তাদের মতামত জানিয়েছিলেন যেখানে পার্লামেন্টের ছয় টি গোষ্ঠী যথা প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশালিস্ট এন্ড ডেমোক্র‍্যাট (১৫৪ সদস্য), ইউরোপিয়ান পিপলস ডেমোক্র্যাট (১৮২ সদস্য), ইউরোপিয়ান ইউনাইটেড লেফট ও নর্ডিক গ্রিন লেফট (৪১ সদস্য), ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স (৭৫ সদস্য), রিনিউ ইউরোপ গ্রুপ (১০৮ সদস্য) এই বিষয়ে মতামত জানিয়ে বলেছে ভারতের ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ও ধর্মীয় অসহিষ্ণুতা মুসলিমদের প্রতি বৈষম্য সৃষ্টি করছে এই মর্মে ভারত সরকারকে সতর্ক করা হচ্ছে এবং নাগরিকত্ব সংশোধনী আইন যে অমানবিক তাও বলা হয়। এই গোষ্ঠী সিএএ বিরোধী মোট ছ টি প্রস্তাবে সমর্থন জানায়।

তবে ইউরোপীয় ইউনিয়নের একজন সদস্য শাফাক মহম্মদ যে এই প্রস্তাবের অন্যতম কারিগর তার দিকে ভারতের অভিযোগের আঙ্গুল। গোটা বিষয়টিতে ভারত মনে করছে ইসলামাবাদের পরোক্ষ মদত রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026