নিউজ

‘চাইলে দশ দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে পারি’, হুঁশিয়ারি দিয়ে জানালেন প্রধানমন্ত্রী

দিল্লি বিধানসভার নির্বাচনের আগে এনসিসি ক্যাডেটদের অনুষ্ঠানে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে। মাত্র দশ দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি। এদিন তিনি জানান, ‘চাইলে মাত্র দশ দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারত।

অতীত সাক্ষী রয়েছে, পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে সাত থেকে দশ দিনের বেশি সময় নেয় না ভারতের সেনাবাহিনী। এর আগে তিনবার পাকিস্তানকে পরাজিত করেছে আমাদের সেনা।’ এর পরই তিনি সুকৌশলে আক্রমণ করেন পূর্বতন ইউপিএ সরকারকে। বলেন, ‘আগে আমাদের সেনাকে অনুমতি দেওয়া হতো না। আমরা সেই অনুমতি দিয়েছি। তাই প্রতিটি জঙ্গিহানার যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান।’ রাফাল যুদ্ধবিমান কেনার জন্য গড়িমসির জন্য পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি।

এনসিসি-র মঞ্চে যখন পূর্বের সরকারকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী, তখন পেছনের আসনেই বসে রয়েছেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ তিন বাহিনীর প্রধান। ফলে এমন অরাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদীর এমন উস্কানিমূলক প্রচারের সমালোচনা করেন বিরোধীরা। তাদের দাবি, দিল্লি বিধানসভার নির্বাচনে এনসিসি-র মতো অরাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে নিজেদের ভোটপ্রচার করছেন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক বিকাশে ব্যর্থ মোদী ‘পাকিস্তান তাস’ খেলে ভোট বৈতরণী উতরানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বিরোধী শিবিরের নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026