বলিউডের বিগবি তিনি। তাকে শাহেনশাহ্ হিসেবেও সম্মোধন করেন অগণিত মানুষ। তার এক ঝলক পেতে দীর্ঘ অপেক্ষা করতেও প্রস্তুত অগণিত মানুষ। সেই শুরুর সময় থেকেই একের পর এক সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন নিজের দর্শকদের। ৮০ বছর বয়সেও ইন্ডাস্ট্রিতে তার দাপট এতটুকুও কমেনি। একের পর এক কাজ করে যাচ্ছেন অভিনেতা। আর তার সেই কাজ দেখতেই হলে ভিড় জমাচ্ছেন মানুষ। তবে সম্প্রতি নিজের কাজের সূত্রে নয় একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় অমিতাভ বচ্চন।
সম্প্রতি জানা গিয়েছে, অমিতাভ বচ্চন নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের নাতনি আরাধ্যা বচ্চনের সাথে সময় কাটাতে পারেন না। সে যখন ছোট ছিল তার সাথে বেশ অনেকটাই সময় কাটাতেন অভিনেতা। তবে বড় হয়ে যাওয়ার পর বর্তমানে সেই সৌভাগ্য তার আর হয় না। এই কথা অবশ্য নিজেই দুঃখের সাথে প্রকাশ করেছেন অভিনেতা। সম্প্রতি তার সেই কথার সূত্র ধরেই মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চিত হচ্ছেন তিনি।
অভিনেতার কথায়, বর্তমানে আরাধ্যা নিজের বাবা মায়ের সাথেই বেশি সময় কাটান। ব্যস্ত থাকেন নিজের পড়াশোনা নিয়েও। পাশাপাশি অভিনেতা নিজেও ব্যস্ত থাকেন নিজের কাজে। আর সেই কারণবসতই এখন নিজের নাতনির সাথে সেভাবে আর সময় কাটাতে পারেন না বিগবি। অভিনেতার কথা থেকেই জানা গিয়েছে, আরাধ্যা যখন ঘুম থেকে উঠে স্কুলে যায় তখন তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে যান। অন্যদিকে যখন তিনি কাজ শেষ করে বাড়ি ফেরেন তখন ঘুমিয়ে পরে সে। আর এই সবকিছুর মাঝেই নাতনির সাথে আর আগের মতো সময় কাটাতে পারেন না অভিনেতা। আর সেই কথা প্রকাশ্যে জানিয়েই দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…