নিউজ

শিবরাত্রি ভিজবে বৃষ্টিতে, আর কিছুক্ষনের মধ্যেই কি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতায়? জানুন ওয়েদার আপডেট

গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না। কিন্তু আজ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। গোটা দিনে কলকাতায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণ ২৪ পরগনাতে মেঘলা আকাশ দেখা গিয়েছে। এমনকি গোটা দিনজুড়ে দৃশ্যমানতা ছিল সাধারণের তুলনায় অনেকটাই কম। আর তাই দেখেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যে শিবরাত্রির দিন কি তবে কলকাতাসহ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কি বলছে আবহাওয়া দপ্তর? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কলকাতায় বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আজ সকালে সামান্য বেড়েছে শহর কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আপনাদের জানিয়ে রাখি আজ রাতে শুরু হবে রাজ্যজুড়ে শিবের আরাধনা। আর তার মাঝেই দেখা মিলছে মেঘলা আকাশের। দক্ষিণ ২৪ পরগনায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পং শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026