নিউজ

ইন্ডিয়া রেল ও পোস্টের নয়া যৌথ উদ্যোগ ‘Rail Post Gati Shakti Express’, পাবেন কি কি নতুন সুবিধা? জানুন বিস্তারিত

সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দেয়ার জন্য এবার ইন্ডিয়া পোস্টের সাথে হাত মেলালো ভারতীয় রেলওয়ে। তারা একে অপরের সাহায্যে এক নতুন উদ্যোগ শুরু করেছে যা ডাক বিভাগে বিপ্লব এনে দিতে পারে। ইন্ডিয়া পোস্ট ও ভারতীয় রেলওয়ের নতুন উদ্যোগ হল ‘রেল পোস্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস’। এই মিলিত উদ্যোগের হাত ধরে এবার পার্সেল পরিষেবাকে আরো উন্নত এবং চাঙ্গা করা হবে। এর আগেই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ‘রেল পোষ্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস’ চালু সম্বন্ধে ছোট্ট ইঙ্গিত দিয়েছিলেন।

কবে থাকতে শুরু হবে এই ‘রেল পোষ্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস’? এই প্রসঙ্গে জানা গিয়েছে ভারতীয় রেলের সাথে ভারতীয় পোস্টের মেলবন্ধনে তৈরি এই এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হবে আগামী ৩১ ই মার্চ থেকে। এই এক্সপ্রেস ট্রেনের হাত ধরে অবিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্তের সামগ্রী সহজে পৌঁছানোর ব্যবস্থা করছে ইন্ডিয়া পোস্ট। এই উদ্যোগের প্রথম বিভাগে ১৫ টি সেক্টরকে কার্যকরী করা হবে। আপাতত স্থির করা হয়েছে দিল্লি-কলকাতা, বেঙ্গালুরু-গুয়াহাটি, সুরত- মজফ্ফরপুর, হায়দরাবাদ-হজরত নিজামুদ্দিন ইত্যাদি রুটে ট্রেন চলবে।

এই পরিষেবায় নেই ওজনের কোনো নির্দিষ্ট সীমা। সিল করা প্যাকেজে আপনার পার্সেল নিয়ে যাওয়া হবে। যে গ্রাহকরা এই পরিষেবার সুবিধা নিতে চান তাদের থার্ড পার্টি বিমার বন্দোবস্ত থাকবে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে। এখানে পোস্ট করতে প্রতি কেজিতে ছয় টাকা মূল্য নির্ধারিত করা হয়েছে। এই পরিষেবার সামগ্রী পৌঁছে দিতে আপনাকে যেতে হবে ইন্ডিয়া পোস্ট এর কাছে। এমনকি নিজের সামগ্রী ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা বুকিং এর সময় একটি বিশেষ নাম্বার দ্বারা একটি অ্যাপে ট্র্যাক করা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026