রাজ্যে এনআরসি ও সিএএ আটকানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এনআরসি ও সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) বিরোধী মিছিলে অংশ সেই দাবিকে আরও জোরালো করলেন তিনি। কলকাতায় এনআরসি বিরোধী মিছিলে পা মিলিয়ে তোপ দাগলেন কেন্দ্রকে।
একইসঙ্গে আশঙ্কা প্রকাশ করলেন, বিজেপি নেতৃত্ব সরকার ভেঙে দিতে পারে বলেও। তবে সরকার ভাঙা নিয়ে তিনি যে ভয় পান সেকথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এনআরসি ও সিএএ-এর চরম বিরোধিতা করে এদিন তিনি বলেন, ‘ওরা চাইলে সরকার ভেঙে পারে, আমি বাংলায় এনআরসি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না।’
এনআরসি বিরোধিতা করতে গিয়ে যদি তাঁর প্রাণও চলে যায় তাতেও পিছপা হবেন না মুখ্যমন্ত্রী। তিনি যে কতটা এনআরসি ও সিএএ বিরোধী তা জানিয়ে তিনি বলেন, ‘ওরা যদি বাংলায় সিএএ লাগু করতে চায় তাহলে আমার লাশের উপর দিয়ে ওদের যেতে হবে।’
এনআরসি ও সিএএ বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য বিজেপি নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…